সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Kaaler sondi

  কালের সন্ধি Biddamay Sarkar অজপাড়া গায়ের এক কলেজে এইচ এস সি পরীক্ষা চুকিয়েছি অনিরুদ্ধ নন্দি।শ্যামনগর মহাবিদ্যালয়" কলেজের নাম।  নিতান্তই অজপাড়া বলা চলে না। এতে নগরায়নের পদযাত্রা শুরু হয়েছে মাত্র। অনিরুদ্ধ এই কলেজের নামজাদা ছাত্রই ছিলো বটে। কবিতা লিখতে ও আবৃত্তিতে অনিরুদ্ধ কলেজে অদ্বিতীয়।  তার আরেকটা মস্ত গুন ছিলো, সেটাও কোনো দিক থেকে কম নয়। তা হলো ; গুছিয়ে যুক্তি তর্ক করা। অল্পদিনেই তার খ্যাতি কলেজের গন্ডি পেরিয়ে গেছে । বাজারে, খালের পাড়ের বাড়িগুলোতে অনিরুদ্ধের কথাই আলোচনা হয়। শান্ত স্বভাবের জন্য তাকে ভালোবাসতো সবাই। অনেকেই অনিরুদ্ধের কাছে আসে ছেলেকে পড়ানোর জন্য। কিন্তু সে পড়াতে রাজি হয়নি। তার পড়াশোনার পরে বাকি সময়টা সাহিত্য চর্চা করে কাটিয়ে দেয়। এভাবে বেশকিছু দিন কেটে যায়। প্রমিলা নামের এক মেয়ে পড়তো একই কলেজে।  অনিরুদ্ধ মেয়েটির প্রেমে পড়ে যায়। সত্যি বলতে, কোনো মেয়ের প্রতি এই প্রথম তার মনে প্রেম জেগে উঠেছে। কিন্তু মুখ ফুঠে এখনো কিছুই বলা হয় নি।  দুটি মন যে অত কাছাকাছি আসতে চায়, এত আকর্ষণ করে, দুর্দমনীয় আকর্ষণ। গতকাল পরযন্ত ও তার বোধগম্য ছিলো না। যে অনি পড়া...

শরীরের নিগূঢ়তম তত্ত্ব নিয়ে লেখা /significant information of body.

 

Human body
Body structure 

বায়ুর বলে,  পুতুল চলে 

বড়াই না করিস রে মন 

প্রাচীর একদিন গড়বে শমন। 

আসা-যাওয়ার খেলা বন্ধ 

আলো-আঁধারির ঘুচবে দ্বন্দ্ব। 

ভুলে রহিয়াছো যারে 

নতুন করে চিনবে তারে। 

কাজের হিসেব দিয়া আবার -

সময় হলো কাজে যাবার। 

ইচ্ছামতো সাজাইলাম ঘর

সময় দিলো মন কারিগর। -বিদ্যাময় সরকার


অর্থ : দেহটাকে পুতুলের সাথে তুলনা করা হয়েছে। ।  সেই  পুতুল দমে চলে। অহংকার না করতে বলা হয়েছে । কারন, একদিন মৃত্যুর স্বাদ পেতেই হবে। তখন অহংকার করার মতো কিচ্ছু থাকবে না। সংসারের মায়ায় পড়ে সৃষ্টিকর্তার কথা ভুলে গিয়েছিলাম। দেহত্যাগ পরবর্তী সময়ে  আবার সাক্ষাৎ হবে। আমার পরীক্ষকের সাথে। কাজের জবাবদিহি করে আবার যেতে  হবে কোনো পরীক্ষা হলে। 

পৃথিবীতে এসে, আমি নিজের মতো করে আমার ভুবন সাজিয়েছি। কিন্তু সময় হলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমার কিছু করার থাকবে না। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শুদ্ধ প্রেম

    বিপদের কালো মেঘ উঠলো ডেকে যবে ভক্তির ভাবও উদয় হইলো তবে।  জুট! তব এই মিনতি - ভয় ছিল কোথায়?  ভ্রষ্ট হয়েছিল যবে তোর মতি।  নির্মল চিত্তে / প্রভুর নিমিত্তে।  ফেলো আখিঁজল / আসবে সুখ মনে অবিরল।। - বিদ্যাময় সরকার  অর্থ : যখন অপকর্মের ফলভোগের সময় আসে, তখনই কেবল ভগবানের কথা মনে পড়ে।  তাহার শরণ নেই।  কিন্তু দুষ্কর্ম করার সময় বেমালুম, তাহাকে ভুলে যাই।  তাই সর্বদা কর্মফল নয় কর্মকে নিয়ন্ত্রণ করা উচিত। আমারা কেউ কখনই কৃতকর্মের ফল ঠেকাতে পারি না।  ইহা অমোঘ, ফলবেই। 

মাতৃভাষার মর্যাদা / আপন সংস্কৃতি

মাতৃভাষা     বঙ্গভূমিতে জন্ম তোমার / বাংলা তোমার অহংকার। বাংলা বলতে ভোগ যবে শরমে/ তবে বুঝবি পচন ধরেছে মরমে। আপন ভাষা বিনে / যেথা কোনো ক্ষণে। শান্তি নাই আর / হায়!কুলাঙ্গার। - বিদ্যাময় সরকার   অর্থ :মাতৃভাষা নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবেন না। অন্য ভাষার বাজার দর  থাকলেও মাতৃভাষায় শান্তি আছে।

প্রেম কি আর মায়া কি!Difference to love & attraction!

Love & attraction   অশরীরী শরীর পেলে / দুনিয়া খাবে গিলে  শুদ্ধ প্রেমের নাইরে সাড়া/ যুবক-যুবতীরা দিশেহারা।  হোয়াটসঅ্যাপ আর স্কাইপিতে চলছে দারুণ প্রেমলীলা / আড়ালে তার মুখোশ পড়ে খেলছে কামের হোলিখেলা। - বিদ্যাময় সরকার  অর্থ: মনে কামভাব জাগ্রত হলে শরীরকে মাধ্যম বানিয়ে যত অনাচার ঘটে। কাম অতৃপ্ত।। বর্তমানে সমাজে, মানুষ কামভাবে লিপ্ত হয়ে সেটাকে প্রেম বলছে।