সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Kaaler sondi

  কালের সন্ধি Biddamay Sarkar অজপাড়া গায়ের এক কলেজে এইচ এস সি পরীক্ষা চুকিয়েছি অনিরুদ্ধ নন্দি।শ্যামনগর মহাবিদ্যালয়" কলেজের নাম।  নিতান্তই অজপাড়া বলা চলে না। এতে নগরায়নের পদযাত্রা শুরু হয়েছে মাত্র। অনিরুদ্ধ এই কলেজের নামজাদা ছাত্রই ছিলো বটে। কবিতা লিখতে ও আবৃত্তিতে অনিরুদ্ধ কলেজে অদ্বিতীয়।  তার আরেকটা মস্ত গুন ছিলো, সেটাও কোনো দিক থেকে কম নয়। তা হলো ; গুছিয়ে যুক্তি তর্ক করা। অল্পদিনেই তার খ্যাতি কলেজের গন্ডি পেরিয়ে গেছে । বাজারে, খালের পাড়ের বাড়িগুলোতে অনিরুদ্ধের কথাই আলোচনা হয়। শান্ত স্বভাবের জন্য তাকে ভালোবাসতো সবাই। অনেকেই অনিরুদ্ধের কাছে আসে ছেলেকে পড়ানোর জন্য। কিন্তু সে পড়াতে রাজি হয়নি। তার পড়াশোনার পরে বাকি সময়টা সাহিত্য চর্চা করে কাটিয়ে দেয়। এভাবে বেশকিছু দিন কেটে যায়। প্রমিলা নামের এক মেয়ে পড়তো একই কলেজে।  অনিরুদ্ধ মেয়েটির প্রেমে পড়ে যায়। সত্যি বলতে, কোনো মেয়ের প্রতি এই প্রথম তার মনে প্রেম জেগে উঠেছে। কিন্তু মুখ ফুঠে এখনো কিছুই বলা হয় নি।  দুটি মন যে অত কাছাকাছি আসতে চায়, এত আকর্ষণ করে, দুর্দমনীয় আকর্ষণ। গতকাল পরযন্ত ও তার বোধগম্য ছিলো না। যে অনি পড়া...

রক্তে লেখা বর্ণ

  রক্তে লেখা বর্ণ বিদ্যাময় সরকার মুখে বলা বুলির মতোই, অন্যায় অত্যাচার সহ্য করেছি কতই লড়েছে বাঙালি জীবন রেখে বাজি রক্তে লেখেছে বর্ণ ষড়যন্ত্র আর অবিচারে বর্ণ হয়ে গেছে অশুচি তাইতো তাজা রক্ত দিয়ে, বর্ণ শুদ্ধিতে বারবার ধুয়েছি শূন্যে ভাসমান বর্ণ নিয়েছি হাতে ক্ষত -বিক্ষত দেহ শত্রুর আঘাতে তবুও লড়েছে বাঙালি জীবন রেখে বাজি রক্তে লিখেছে বর্ণ বাংলা থেকে সোনার খনি গেছে উড়ে ঘাতকের থাবায় সুদূর গগন পাজরে এহেন, খাঁটি সোনা কোনো মূল্যে যায় না কেনা এদেশের হৃদয় থেকে পাওয়া লড়েছে বাঙালি জীবন রেখে বাজি রক্তে লিখেছে বর্ণ অত্যাচারীর দম্ভ করে চূর্ণ মাতৃভূমির আশা করেছি পূর্ণ লড়েছে বাঙালি জীবন রেখে বাজি রক্তে লিখেছে বর্ণ বাংলার নদীপথ বেয়ে,  পাহাড়ি জমি পেরিয়ে তারা আসবে আবারো যদিগো মর্যাদা হারায় রক্তে লেখা বর্ণ।

পেঁচা-পেচী

পেঁচা-পেচী বিদ্যাময় সরকার রাখাল মামার ছাউনির উপর বাঁকা তেতুল গাছ ঐ গাছের শাখা-প্রশাখায় পেঁচা-পেচীর বাস। রাখাল মামা করবে বিয়ে বধূর হাতটি ধরে তাই না শোনে গাছের পেঁচা কত ফূর্তি করে রাখালের বিয়ের নিমন্ত্রণে পেঁচা-পেচী যাবে কূর্মা, পুলাও -বিরিয়ানি স্বাদে-স্বাদে খাবে।

মনোমুগ্ধকর মুহূর্ত

  মনোমুগ্ধকর মুহূর্ত  বিদ্যাময় সরকার   এই ভরা বর্ষায়, স্রোতের মোহনায় নৌকা লাফিয়ে চলে পুবদিকের ঐ বাড়িতে কোন রূপসী আছে দাড়িয়ে একবার চেয়ে দেখো মিতা তাহার চোখে কিসের ইশারা মিতা, কাধ থেকে হাত সরিয়ে ঘুরে দাড়ালো রূপ দেখে তার চোখ জোড়ালো। প্রাণতরীতে লাগলো প্রেমের ঢেউ কীসের আশে, কল্পলোকে হারালো মজনু জানলোনা তা কেউ এক পলকের দেখা তারে পাগল করলো বেশ দেখা না দেখার ইচ্ছেটার রয়ে গেলো রেশ। মনে মনে বলে যায়, ওগো মায়াময়ী সোনালী মূর্তি যখন আমার সামনে তোমার মুখ নেমে আসে ইহার পরে জগতের অন্য মুখ না আর ভাসে
  হৃদমাঝার বিদ্যাময় সরকার  ওরে আমার  বৈরাগী  গেলে কেনে দেশ ত্যাগি আবার কবে আইবে দেশে  আমি বাঁচি তোরই আশে এসে যদি  না পাও মোরে খুঁজে দেখো হৃদ মাজারে। পেঁচা  কইতে সাধ করে  আগে যেমন কইতাম তোরে। দেশে আবার আইলে ফিরে  ডাকব পেঁচা মনটা ভরে।  মনে আছে তোর  পড়ার সেই ঘর  প্রত্যহ, যেথা বসাইতাম আসর  আকাশ যখন হইত ধূসর।  তুই যেবার চিতলা গেলি  চটপট করে পরাণ খালি মন টিকলো না ঘরেতে  চিতলা গেরামে হইলো যেতে।  ঐ, রাতে ছিলো যাত্রাপালা  সেদিনটা কি যায়রে ভোলা! রূপ্পা ছিলো সাথে তোর  প্যান্ডলের ধারে আছিলো যে ঘর। মুই গিয়েছি দিলো দেখাইয়ে  দেইখা আনন্দে উঠছিলে লাফিয়ে।  চোখে চোখে হইলো কথা  শান্ত হইলো মনের ব্যাথা।
 ভ্রমনের বায়না  পিলে শর্মা  ইচ্ছে খুব করিতে ভ্রমণ  বাবার কাছে বায়না ধরেছি  ঘুরতে যাবো সুন্দরবন আমার বায়না শুনে বাবা  জোরে মারলো হাসি বাবা মনে হয় খুশি বাবার হাসি দেখে বুঝলাম  হাসিতে-হাসিতে বাবা বলিল কি বলে বাবুধন! সুন্দরবনে বাঘ থাকে  করে নিবে সে ভক্ষণ  তখন আমি বাবাকে বলিলাম  এখন আমি ছোট নয়  মিথ্যা কথা বলে আমার  মনে ধরাবে ভয় 
  অন্তরঙ্গ বন্ধন বিদ্যাময় সরকার কুটিলতা, অন্যায়-অত্যাচার আবার চারিদিকে তাই ভূমি ফেটে গেলে ভূগর্ভে ঢুকে যেতাম সমুদ্রের ঢেউ ফুসে উঠলে, অকূলে ভেসে যেতাম এমন দুর্দিনে শান্তির আশ্রয় কোথা পাই। শৈশবের দিনগুলো দীঘির স্বচ্ছ জলের মতো বয়ে গেলো জীবনের ধারা-দিশা ছিলো না কিছু চলার পথে টান ছিলো না পিছু জীবনের ক্ষেত্র হলো বড়, বর্ষার চঞ্চল নদী করে মরমর হয়ে গেলো এলোমেলো ক্ষণেকে ভাবিয়া থাকি, দীর্ঘনিশ্বাস বিসর্জন দিয়া পৌঁছে যাবো শান্তির চির নির্জনে এই অন্তরঙ্গ বন্ধন ছিড়িতে হইলেও মরিয়া নিস্তেজ চিত্তহীন মন নিয়া, ভাঙ্গি তাহা কেমন করিয়া কুবৃত্তি -জীববৃত্তি ধরে আমায় জড়িয়ে হায়.....হায় মনরে। মনকে বাহন করে, সত্যকে সঙ্গে নিয়ে পরিণত হও মানবে।

অভিমানী

  অভিমানী বিদ্যাময় সরকার হে তিলোত্তমা, হে চরুলতা আর কত নামে ডাকি তোমায় তোমার উপেক্ষায়, তোমার প্রতীক্ষায় আমার আকুল প্রাণ বারবার কেঁদে যায় জানিনা কোন ভুলে, এহেন ও ছলে দাও নাকো সাড়া তোমার কি কাঁদেনা প্রাণ, দেখে তুমিহারা এই আমি কেমন পাগলপাড়া। ক্ষমা কি পারো না করতে তোমার এই কাঙ্গালেরে। আবার যদি  করো  অভিমান ভেবে তাই শিহরিয়া উঠে প্রাণ আমার সকল কথা, সকল গান জীবনের তরে তোমায় করিলাম দান